সাকিব টিম হোটেল ছেড়ে বিজ্ঞাপনী শ্যুটিং করায় ফাইনালে খেলতে পারবেন কিনা জানা গেল আসল তথ্য
মূলত, একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় বিপিএল ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটোসেশনে থাকতে পারেননি বরিশাল অধিনায়ক। তার বদলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ফটোসেশন করেন নুরুল হাসান সোহান।
কিন্তু সাকিব টিম হোটেল ছেড়ে বাইরে গিয়ে বিজ্ঞাপনী শ্যুটিং করায় দেখা দেয় নতুন প্রশ্ন। বিপিএলে যে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) করা হয়েছে, সেটিতে আবার প্রবেশ করে ফাইনাল খেলতে পারবেন তো সাকিব? নাকি অধিনায়ককে ফাইনালে পাবে না বরিশাল?
এ বিষয়ে গুঞ্জনের ডালপালা বিস্তৃত হওয়ার আগেই ফরচুন বরিশালের টিম ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, ফাইনাল খেলতে বাধা নেই সাকিব। সংবাদ মাধ্যমকে সাব্বির খান বলেছেন, ‘সকালেই আমরা সাকিবের করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছি। ওর খেলতে কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য, প্রথাগত জৈব সুরক্ষা বলয়ের চেয়ে ভিন্ন এবারের বিপিএলের এমইই। এই ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট থেকে কেউ বের হলে, তাকে পুনরায় প্রবেশ করতে কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। শুধু করোনা টেস্টে নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন সেই ব্যক্তি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন