ব্রেকিং নিউজ: ফিফার কাছে রাশিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রস্তাব ফ্রান্সের
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্র পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। শুক্রবার তারা রাজধানী কিয়েভে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও বেড়ে যায়। রবিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভে তীব্র লড়াই হয়েছে।
চার বছর আগে বিশ্বকাপের সবশেষ আসর বসেছিল রাশিয়াতেই। মস্কোর ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
এই বছরের শেষ দিকে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি খেলার টিকেট পায়নি রাশিয়া। তবে এখনও সুযোগ আছে তাদের সামনে।
বাছাইয়ের প্লে-অফে সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা। সেখানেও জিতলে মিলবে কাতারের টিকেট।
এরই মধ্যে ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়েনের সঙ্গে আলাপচারিতায় রোববার এফএফএফ প্রেসিডেন্ট লু ঘায়েত বলেন, রাশিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলে এর বিরোধিতা করবেন না তিনি।
“এই বিষয়ে আমি এখনও অন্যান্য ফেডারেশনের সঙ্গে আলোচনা করিনি। আগামী বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পক্ষে আমি। এটা আমার প্রথম ভাবনা।”
“আমি মনে করি, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং দুশ্চিন্তা কমায়। কিন্তু বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। আর খেলাধুলার বিশ্ব, বিশেষ করে ফুটবল নিরপেক্ষ থাকতে পারে না। আমি অবশ্যই রাশিয়াকে বাদ দেওয়ার বিরোধিতা করব না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল