টস জিতে বোলিংয়ে মুস্তাফিজরা, একাদশে দুই পরিবর্তন
এই ম্যাচে টস ভাগ্য এসেছে দিল্লী ক্যাপিটালসের পক্ষে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লীর অধিনায়ক রিশভ পান্ট। মুস্তাফিজদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। করোনা জয় করে একাদশে ফিরেছেন মিচেল মার্শ। এছাড়া সুযোগ পেয়েছেন তরুণ পেসার চেতন সাকারিয়া। তাদের জায়গা দিতে বাদ পড়তে হয়েছে সরফরাজ খান ও খলিল আহমেদকে।
জয়ের ধারায় ফিরতে মরিয়া কলকাতা এই ম্যাচে তিন পরিবর্তন এনেছে। একাদশে ফিরেছেন অ্যারন ফিঞ্চ, হারশিত রানা ও বাবা ইন্দ্রজিৎ।
বর্তমানে পয়েন্ট টেবিলে দিল্লী আছে কলকাতার ওপরে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে দিল্লী ৩টি ম্যাচে জিতেছে, ৮ ম্যাচে খেলে কলকাতার জয়ও সমানসংখ্যক। তবে প্লে-অফের দৌড়ে থাকতে এই ম্যাচে জয়ের জন্য দুই দলই মুখিয়ে থাকবে।
একনজরে দুই দলের একাদশ
দিল্লী ক্যাপিটালস
পৃথ্বী শো, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
কলকাতা নাইট রাইডার্স
অ্যারন ফিঞ্চ, সুনীল নারাইন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রিঙ্কু সিং, ভেঙ্কাটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, হারশিত রানা, উমেশ যাদব, টিম সাউদি ও বাবা ইন্দ্রজিৎ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন