১০ লাখ সরকারি চাকরিজীবীদের জন্য বড় চমক
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক সংলাপে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন,“ভোটের দায়িত্বে যারা থাকেন—চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও হাজতিরা—তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই আমরা। এটি আইনে আগে থেকেই ছিল, এবার বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছি।”
তিনি বলেন,“আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই। সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।”
সিইসি আরও বলেন, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়।
“মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবেলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সিইসি জানান,২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে।৪৩ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।নারী-পুরুষ ভোটারের বৈষম্য ৩০ লাখ থেকে কমে ১৮ লাখ হয়েছে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর পরিকল্পনার কথাও জানান সিইসি। বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এটি বাস্তবায়ন করা হবে।
ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় এই সংলাপে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করে ইসি। ইতোমধ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেছে তারা। ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ হবে। এরপর বসবে জুলাই আন্দোলনের যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত