গতির নতুন রেকর্ড গড়লেন উমরান
আইপিএলে রেকর্ড গড়েছিলেন কয়েকদিন আগেই। এবার নিজের রেকর্ডকেই ভেঙ্গে এগিয়ে গেলেন আরও সামনে। ছুঁড়লেন ১৫৭ কিলোমিটার গতির একটি বল।
কিছুদিন আগেই ১৫৪ কিলোমিটার গতির একটি বল করে বলেছিলেন, তিনি ১৫৫ কিমি বা তার বেশি গতিতেও বল করার ক্ষমতা রাখেন। সেটা যে শুধুই কথার কথা নয়, তা প্রমাণ করে দিলেন উমরান মালিক।
সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার বৃহস্পতিবার নিজেই ভাঙলেন নিজের রেকর্ড। ঘণ্টায় ১৫৭ কিমি বেগে বল করে হয়ে গেলেন এবারের আইপিএলের দ্রুততম বোলার। সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বল করলেন তিনি এবং পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়াকে। তার ১৫৬.২২ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে।
আইপিএলে সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের। ২০১১ সালে রাজস্থানের হয়ে তিনি ঘণ্টায় ১৫৭.৭১ কিমি গতিতে সেই বলটি করেছিলেন দিল্লির বিরুদ্ধে।
বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধেই নিজের রেকর্ডটি গড়লেন উমরান। দিল্লির ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন। প্রথম বলটাই করেন ১৫৩ কিলোমিটার গতিতে। চতুর্থ বলটি ছিল ১৫৭ কিলোমিটার গতিবেগের। পঞ্চম বলে ১৫৬ কিলোমিটার গতিবেগ ছিল তার। এর আগেই একটি ওভারে ১৫৪ কিমি গতিতে বল করেছিলেন উমরান। শেষ ওভারের আগে পর্যন্ত সেটাই ছিল এই আইপিএলের দ্রুততম বল।
অর্থ্যাৎ শেষ ওভারের প্রথম ৫টি বলই ছিল একটি আরেকটিকে ছাড়িয়ে যাওয়া গতির। এই ৫টি বল করেছেন তিনি যথাক্রমে ১৫৩, ১৪৫, ১৫৪, ১৫৭, ১৫৬ কিলোমিটার গতিবেগে।
এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিং ধোনি এবং রুতুরাজ গায়কোয়াড়কে ১৫৪ কিমি বেগে দুটি বল করেছিলেন উমরান। নিজের সেই রেকর্ডও বৃহস্পতিবার ভেঙে তিনি শন টেইটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।
গতিময় পেসে দুর্দান্ত বল করলেও দিনটি ভাল যায়টি উমরানের জন্য। কোনও উইকেট পাননি। চার ওভারে ৫২ রান দিয়েছেন। দ্রুততম বলটিতেও তাকে বাউন্ডারি হজম করতে হয়েছে। বাউন্ডারি মারেন রোভম্যান পাওয়েল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)