আর এক গোল করলেই রোনালদোর যে বিশ্ব রের্কডে ভাগ বসাবেন বেনজেমা
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এখন পর্যন্ত ১৫টি গোল করেছেন বেনজেমা। এর মধ্যে দশটিই করেছেন নক আউট পর্বে। এর মাধ্যমে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে।
২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নক আউট পর্বে দশ গোল করেছিলেন রোনালদো। বেনজেমার সামনে এখনো পর্তুগিজ এই তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে। ফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করলেই রোনালদোকে ছাড়িয়ে যাবেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে রবার্ট লেভানদোভস্কি ১৩ গোল করে দুইয়ে এবং আয়াক্সের সেবাস্টিয়ান হলার ১১ গোল করে তৃতীয় অবস্থানে আছেন। দু'জনের ক্লাবই ইতিমধ্যে বিদায় নিয়েছে। আট গোল করে এখনো টিকে আছে লিভারপুলের মোহাম্মদ সালাহ।
সব মিলিয়ে বলা যাচ্ছে, এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন বেনজেমা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৪৩ গোল করেছেন তিনি। লা লিগায় করেছেন ২৬ গোল এবং চ্যাম্পিয়নস লিগে ১৫টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন