৪ ওভারে মাত্র ৭ রান দিলেন রুমানা, শেষ হলো তাদের ম্যাচ, দেখেনিন ফলাফল
রুমানার এমন কিপটে বোলিংয়ের ম্যাচে স্পিরিট ওমেনের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে তার দল বার্মি আর্মি ওমেন। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করেছিল বার্মি আর্মি। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৭৫ রানের বেশি করতে পারেনি স্পিরিট। বার্মি আর্মি পেয়েছে ৫০ রানের জয়।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বার্মি আর্মির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা লরা উলভার্ট। তার ৩৩ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। এছাড়া হিদার নাইট ২৫ বলে ৩৬ ও শেমেইন ক্যাম্পবেল খেলেন ১৭ বলে ২৬ রানের অপরাজিত ক্যামিও ইনিংস।
স্পিরিটের পক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নেন নারী ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার সোফি একলেস্টোন। এছাড়া সোফিয়া ডাংকলে ও নিকোলা ক্যারের শিকার একটি করে উইকেট।
পরে রান তাড়া করতে নেমে স্পিরিটের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। থাইল্যান্ডের ওপেনার নাত্তাকান চান্থাম ছাড়া আর কেউ দুই অঙ্কেও যেতে পারেননি। আহত অবসর হয়ে মাঠ ছাড়ার আগে ২৯ বলে ২১ রান করেছেন চান্থাম।
স্পিরিট মোট ৯ উইকেট হারালেও বার্মি আর্মির বোলাররা পেয়েছে শুধু ৫টি। কারণ চারটি হয়েছে রানআউট। তারা নরিস নিয়েছেন ২ উইকেট। এছাড়া রুমানা আহমেদ, হিদার নাইট ও রুয়ান্ডার পেসার হেনরিয়েট ইশিমুই নিয়েছেন ১টি করে উইকেট।
রুমানা আহমেদ ছাড়াও ফেয়ারব্রেক লিগে খেলছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার জাহানারা আলম। তার দল ফ্যালকন ওমেন। আজ (শুক্রবার) টুর্নামেন্টের তৃতীয় দিন মুখোমুখি হবে জাহানারার ফ্যালকন ও রুমানার বার্মি আর্মি। দুই দলই জিতেছে নিজেদের প্রথম ম্যাচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?