ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দুষলেন হার্দিক
ম্যাচের পর হতাশ হার্দিক পাণ্ডিয়া বলেন, ‘যে কোনও দিন আমরা শেষ ওভারে ৯ রান করতে পারি। কিন্তু ২টি রানআউট আমাদের চাপ বাড়ায়। আমার মনে হয় ব্যাটসম্যানরা আমাদের নিরাশ করেছে। টি-২০ ক্রিকেটে আপনি লাগাতার উইকেট হারাতে পারেন না। ওই এক ওভারে ২ উইকেট হারানোও আমাদের সমস্যায় ফেলে দেয়। তবে এমন বেশ কিছু ম্যাচ রয়েছে, যেখানে আমরা শেষ ওভারে জয়লাভ করেছি। আমরা হতাশ, তবে এই ম্যাচ নিয়ে আমরা বেশি ভাবনা চিন্তা করব না।’
হার্দিক আরও বলেছেন, ‘উইকেট হারানোয় আমাদের চাপ বাড়ে। মাত্র একটা বা দুটো বড় শট ম্যাচের ফলাফল বদলে দিতে পারত। আমাদের ২০ ওভারের আগেই ম্যাচ শেষ করে দেওয়া উচিৎ ছিল। এক সময় ওরা ২০০ রানের দিকে এগোচ্ছিল, কিন্তু বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। সেটা কাজে লাগানো গেল না।’
টসে জিতে হার্দিক মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিল। প্রথমে ব্যাট করে মুম্বই ৬ উইকেটে ১৭৭ রান করে। জবাবে ব্যাট করতে নামলে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে গুজরাট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন