একাধিক পরিবর্তন নিয়ে চেন্নাইর বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো মুস্তাফিজের দিল্লি
হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে পৃথ্বী শ এর পরিবর্তে একাদশে ওপেনার হিসেবে নেয়া হয়েছিল মান্দিপ সিংকে। তবে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। ফলে তার পরিবর্তে একাদশে আবারও ফিরিয়ে আনা হতে পারে পৃথ্বী শ’কে।
অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে পেস বোলিং বিভাগেও পরিবর্তন আনে দিল্লী। যেখান এনরিখ নরকিয়াকে যুক্ত করা হয় একাদশে। তবে মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৪ ওভার বল করে ৩৫ রান খরচায় মাত্র ১ উইকেট নিয়েছেন নরকিয়া। তাই তার পরিবর্তে আবারও একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।
মুস্তাফিজ বোলিং বিভাগে যুক্ত হলে খলিল আহমেদ-শার্দূল ঠাকুরদের সাথে মিলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারে গোটা ম্যাচেই। এছাড়া ব্যাটিং বিভাগে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার মিলে দলকে ভালো শুরু এনে দিলে বাকি ব্যাটাররা নিজেদের কাজটাও সহজভাবে করতে পারবে।
রিশাব পান্তের অধিনায়কত্বে থাকা দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে অধিনায়ক সহ মিচেল মার্শ কিংবা রভম্যান পাওয়েল থাকার কারনে শক্তিমত্তা বেড়েছে আরও বেশ খানিকটা।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামীকাল (৮ মে) রাত ৮টায়।
এক নজরে দেখে নেয়া যাক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশাব পান্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন