অধিনায়কের দায়িত্ব পেয়ে পোলার্ডকে নিয়ে যা বললেন পুরান
নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত এই উইকেটরক্ষক ব্যাটার। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে নিজের ছাপ রেখে যেতে চান তিনি। পুরানের বিশ্বাস তার মধ্যে নেতৃত্বগুণ রয়েছে। তার নেতৃত্বে দলের ক্রিকেটাররা ভালো করবেন বলেও আশাবাদী তিনি। পোলার্ড তার প্রতি যে আস্থা দেখিয়েছিলেন তার প্রতিদানও দিতে চান তিনি।
এ প্রসঙ্গে পুরান বলেছেন, 'মাঠে এবং মাঠের বাইরে আমি সবসময়ই নিজেকে একজন নেতা হিসেবে দেখি। আমি যতটা সম্ভব নেতা হিসেবে সেরা হতে চাই। আমি খুব প্রেরণাদায়ী মানুষ। আমার বিশ্বাস আমার মধ্যে ভালো নেতৃত্বগুণ রয়েছে। আমি এমন কিছু হতে চাই না যেটা আমার মধ্যে নেই। আমি একজন স্বাভাবিক নেতা হতে চাই এবং আশা করি ছেলেরা আমার নেতৃত্বে ভালোভাবে কাজ করতে পারবে।'
গত বছর থেকেই পোলার্ডের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন পুরান। এর মধ্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলটির নেতৃত্বভারও সামলেছেন তিনি। লম্বা সময় ধরে ভরসা রাখায় পোলার্ডের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পুরান। শুধু মাঠেই নয় মাঠের বাইরেও পোলার্ড অনেক দিক নির্দেশনা দিয়েছেন পুরানকে।
এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের এই নতুন অধিনায়ক বলেন, 'সে (পোলার্ড) অবশ্যই আমার ওপর বিনিয়োগ করেছে। অবশ্যই সে আমার মধ্যে এমন কিছু দেখেছে যা অন্য কেউ দেখেনি। ছয় বছর আগে সে শুধু মাঠেই নয় আমাকে মাঠের বাইরেও দিকনির্দেশনা দিয়েছে। সে আমার মধ্যে নেতৃত্বগুণ দেখতে পেয়েছিল এবং বুঝিয়েছিল এটা কিভাবে করা দরকার। অধিনায়কত্ব খুব সহজ বিষয় নয়। অনেক মানুষ আপনার পক্ষে থাকবে এবং অনেক মানুষ বিপক্ষে। এখানে অনেক লড়াই আছে। আপনাকে অনেক লড়াই সামলাতে হবে।'
পোলার্ডের দেয়া অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে মুখিয়ে আছেন পুরান। তিনি বলেন, 'সে সবসময় আমাকে ছত্রছায়ায় রেখেছে এবং আমাকে দিকনির্দেশনা দিয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ এর জন্য। আজ একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি আমি ভালো পারফর্ম করছি এবং আমি নিজের দায়িত্ব পালনের জন্য তৈরি। আমি বছরের পর বছর ধরে তার কাছ থেকে যে অভিজ্ঞতা ও জ্ঞান পেয়েছি আমার বিশ্বাস আমি এর জন্য তৈরি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live