ব্রেকিং নিউজ: পা কেটে হাসপাতালে মাশরাফি, আছেন নিবিড় পর্যবেক্ষণে
জানা গেছে, নিজের বাসায় অবস্থানকালে একটি কাঁচের টেবিলে ধাক্কা লাগে মাশরাফির। এ সময় কাঁচ ভেঙে পায়ের পেছনে অংশে গুরুতর আঘাত পান তিনি। পায়ের পেছনের দিকে অনেক বেশি কেটে যায় তার।
পরিবারের সদস্যরা দ্রুত মাশরাফিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে, তার পায়ে ২৭টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে মাশরাফি ওই হাসপাতালেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
মাশরাফির পারিবারিক মিডিয়াকে জানায়, ‘বাসায় কাচের টেবিলের সঙ্গে তার ধাক্কা লাগে। কাঁচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়। এখন তিনি এভারকেয়ারে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়া জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য মাশরাফি দোয়া চেয়েছেন সকলের কাছে।’
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন মাশরাফি। লিজেন্ডস অব রূপগঞ্জ দলটিকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার অধীনে রূপগঞ্জ ছিল শিরোপা দৌড়ে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারলেও রানারআপ হয়েছে তারা। শিরোপা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ছিল দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন