রোনালদোরা ইউনাইটেডের জার্সি পরার যোগ্য নন
ব্রাইটনের বিপক্ষে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ক্লাবটির সমর্থকরাখেলোয়াড়দের উদ্দেশ্যে ক্ষোভ থেকে স্লোগান দিতে থাকেন, ‘তোমরা এই জার্সি পরার যোগ্য নও।’ তাদের মতে, এমন পারফরম্যান্সের পর ক্রিশ্চিয়ানো রোনালদো, পল পগবাদের এই জার্সি পরার যোগ্যতা নেই।
সমর্থকদের এই স্লোগানের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছেন ইউনাইটেডের পর্তগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। হতাশার পরাজয়ের পর সকল দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন ব্রুনো। ম্যাচে সব বিভাগেই ব্রাইটন ভালো ছিল বলে তাদের কৃত্বিতও দিয়েছেন পর্তুগিজ তারকা।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে ব্রুনো বলেছেন, ‘(সমর্থকদের স্লোগানে) আমি নিজেকেও রাখছি। আমরা আজকে যা করেছি, আমি আজকে যা করেছি তা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরার জন্য যথেষ্ট ছিল না। আমি এর দায় মেনে নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ফল যা হয়েছে তাই। এটি মোটেও ভালো নয়। তারা আমাদের উড়িয়ে দিয়েছে। আমাদের সবকিছুতেই কিছু কিছু ভুল ছিল। তাদের এই জয় প্রাপ্য ছিল এবং আমাদের এই অবস্থা। আমাদেরকে অবশ্যই লজ্জিত হতে হবে কারণ আমরা যথেষ্ট দিতে পারিনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live