ভারতের পেসারদের উত্থান অনেকেরে ঈর্ষার কারণ: চ্যাপেল
জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিদের সঙ্গে জাতীয় দলের রাডারে রয়েছেন এক ঝাঁক পেসার। সাম্প্রতিক বছরগুলোতে উঠে এসেছেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি কিংবা থাঙ্গারাসু নাটারাজনদের মতো পেসাররা। ভারতের পেসাররা যে বর্তমানে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখছে সেটার প্রমাণ মিলেছে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে।
শামি, বুমরাহ, ইশান্ত শর্মার মতো বোলাররা না থাকার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফর্ম করেন ভারতের পেসাররা। ইংল্যান্ড সফরেও সিরাজ-শামিরা ছিলেন দুর্দান্ত। ফ্রন্ট লাইন পেসার ছাড়াও ভারতের দারুণ সব ব্যাকআপ রয়েছে বলে মনে করেন চ্যাপেল।
ক্রিকইনফোতে লেখা এক কলামে চ্যাপেল বলেন, ‘ভারতের বর্তমান পেস বোলিংয়ের বিশাল গভীরতা অনেক দেশেরই ঈর্ষার কারণ। জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজের মতো গতিময় তারকা বোলাররা বিদেশের কন্ডিশনে ভালো করতে ভূমিকা রাখছে। এই গ্রুপ ছাড়াও বোলিং গভীরতা রয়েছে। সফল ইশান্ত শর্মা, আন্ডার-রেটেড উমেশ যাদব এবং শার্দুল ঠাকুরের মতো ব্যাকআপও রয়েছে।’
ভারতের নতুন ক্রিকেটার বের করে আনতে বড় ভূমিকা রাখছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখান থেকে উঠে এসেছেন বেশ কজন পেসার। এবারের আসরেও আলো ছড়াচ্ছেন উমরান মালিক, মহসিন খান, আভেষ খানের মতো তরুণ পেসাররা। টুর্নামেন্টের এবারের মৌসুমে গতি দিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন উমরান। ডানহাতি এই পেসারের গতি অবহেলা করার সুযোগ নেই বলে মনে করেন চ্যাপেল।
তিনি বলেন, 'ভারতের পেস বোলিং বিপ্লব অস্বীকার করার উপায় নেই। বর্তমানে আইপিএল দর্শকদের মুখে পেসার উমরান মালিকের নাম শোনা যাচ্ছে। পেস বোলিং গ্রুপ তৈরিতে ভারত অতীতে ধৈর্য্যের পরিচয় দিয়েছে। তবে মালিকের সত্যিকারের পেস অবহেলা করার মতো না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন