নতুন ইতিহাস: মালিঙ্গাকে পেছনে ফেলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন চাহাল
আইপিএলের ৫২তম ম্যাচে গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। পঞ্জাব প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। এই ম্যাচে চাহাল চার ওভার বোলিং করে মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। এর সঙ্গেই চাহালের ঝুলিতে এই মরশুমে চলে এল ২২ উইকেট।
এর সাথে সাথে টি-টোয়েন্টি লিগের সবচেয়ে বড় আসর ভারতীয় প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস লিখলেন তিনি। ইতিপূর্বে আইপিএলের তিনটি আসরে কুড়িটির অধিক উইকেট দখল করে শ্রীলঙ্কা কিংবদন্তি ক্রিকেটার লাসিথ মালিঙ্গা এবং সুনীল নারাইনের সাথে একই সারিতে অবস্থান করছিলেন যুজবেন্দ্র চাহাল।
গতকাল তিনটি উইকেট দখল করতেই ২২ উইকেট নিয়ে আইপিএলের ৪ আসরে কুড়িটির অধিক উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। উল্লেখ্য, (ইতিপূর্বে ২০১৫, ২০১৬, ২০২০ সালে এই কার্য করেছিলেন যুজবেন্দ্র চাহাল)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম