কার্তিকের জন্য স্বেচ্ছায় আউট হওয়ার কথা ভেবেছিলেন ডু প্লেসি
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ছন্দে আছেন কার্তিক। বেঙ্গালুরুর হয়ে নিয়মিতই অসাধারণ সব ক্যামিও খেলছেন তিনি। এবারের আসরে কমপক্ষে ২৪ বল খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট (দুই শতাধিক) কার্তিকের।
১৯ ওভারের দ্বিতীয় বলে বেঙ্গালুরুর উইকেট পড়ার পর কার্তিক যখন উইকেটে আসেন, তখন থেকে খেলা ৮ বলে তিনি করেন অপরাজিত ৩০ রান। যার মধ্যে ছিল চারটি ছক্কা ও একটি চারের মার।
ম্যাচ শেষে কার্তিকের প্রশংসা করে ডু প্লেসি বলেন, 'সে যদি এভাবে ছক্কা মারতে থাকে তাহলে সবাই চাইবে লম্বা সময় ধরে সে ব্যাটিং করুক। সত্যি বলতে, আমি নিজেই আউট হওয়ার চেষ্টায় ছিলাম। কেননা আমি ক্লান্ত ছিলাম আর ডিকে (কার্তিক) কে উইকেটে চাইছিলাম।'
'আমি সেচ্ছা অবসরে যেতে চাচ্ছিলাম। তবে তখনই আমরা উইকেট হারাই। ডিকে দারুণ ফর্মে আছে। তবে উইকেটটা একটু ভিন্ন ছিল। প্রথম কয়েকটা বলে সবাই একটু ভুগেছে। ভাগ্য আমাদের সাথে ছিল। ডিকের ক্যাচ মিস হয়েছে। এরপর সে চড়াও হয়।'
কার্তিকের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯২ রান করে বেঙ্গালুরু। জবাবে মাত্র ১২৫ রানে অলআউট হয় কেন উইলিয়ামসনের হায়দরাবাদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন পাঁচ উইকেট। বেঙ্গালুরু ম্যাচটি জিতে ৬৭ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন