নেইমারের গোল, শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল
সবশেষ রোববার রাতে ত্রয়েসের সঙ্গে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে পিএসজি। এর আগে লেন্সের সঙ্গে ১-১ ও স্ট্রসবার্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় এসব ড্রয়ের কারণে সমস্যা হচ্ছে না পিএসজি।
নিজেদের ঘরের মাঠে ত্রয়েসের বিপক্ষে পূর্ণ আধিপত্য বিস্তার করেই খেলেছেন মেসি, নেইমার, এমবাপেরা। ম্যাচের বয়স মাত্র ২৫ মিনিট হতেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নদের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে ত্রয়েস।
ম্যাচের ষষ্ঠ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার নিখুঁত ক্রসে সহজেই কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান মার্কুইহোস। পরে ২৫ মিনিটের মাথায় আরেক ব্রাজিলিয়ান নেইমারের পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। ডি-বক্সে এমবাপেকে ফাউল করা হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি।
দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ত্রয়েস। এক গোল শোধ করতে তাদের সময় লাগে মাত্র ৫ মিনিট। ম্যাচের বয়স ৩০ মিনিট হতেই ত্রয়েসের প্রথম গোল করেন ইকে উগবো। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটে গিয়ে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন ফ্লোরিয়ান তারদেউ।
এই ড্রয়ের পরও স্বাভাবিকভাবেই শীর্ষে পিএসজি। লিগের ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ত্রয়েসের অবস্থান ১৬তম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)