হুট করে আইপিএল ছাড়লেন আরেক জন তারকা ক্রিকেটার
আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন ২৫ বছর বয়সী চামিকা। চলতি আসরের মেগা নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে চামিকাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এ ডানহাতি পেসার।
এবার জাতীয় দলের ডাকে বাংলাদেশে চলে আসতে হচ্ছে চামিকাকে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দলে আছেন তিনি। তাই এ সিরিজে অংশ নিতে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন চামিকা।
অন্যদিকে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ব্যস্ত ছিলেন ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে। এসেক্সের বিপক্ষে তাদের ম্যাচ শেষ হয়েছে রোববার। কাউন্টির পাঠ শেষ করে তড়িঘড়ি আজ বিকেলেই বাংলাদেশে চলে আসছেন দিমুথ।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৫ মে। পরে ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে।
বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা টেস্ট দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষ্মণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন