ব্যাট হাতে নিলে নিজেকে ব্যাটার মনে করি : নাঈম
ব্যাট হাতে নিলে তাই নিজেকে ব্যাটারই মনে করেন নাঈম। তিনি জানালেন, ‘ব্যাট হাতে নিয়ে নামলে নিজেকে ব্যাটার মনে করি, যতটা পারি দলে অবদান রাখার চেষ্টা করি।’
সেই অবদান রাখার ক্ষেত্রে নাঈম নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত। ৭ টেস্ট খেলা এই ক্রিকেটারের ভাষায়, ‘ওরকম কিছু চিন্তা করছি না। চিন্তা করছি আমার শতভাগ দেওয়ার আর নিজের প্রক্রিয়া ঠিক রাখার। আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বড় ভাইদের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে খুব ভালো লাগে। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানকার পরিবেশও খুব ভালো।’
মিরাজের অনুপস্থিতিতে একাদশে ঠাই মিললে নাঈমকে জুটি বাঁধতে হবে সাকিব আল হাসানের সাথে। সাকিবও অনেক দিন পর ফিরছেন টেস্টে। তার সঙ্গ উপভোগ করছেন সতীর্থরা।
নাঈম বলেন, ‘সাকিব ভাই থাকলে তো দলের একটা বোলার একটা ব্যাটার বেশি পাওয়া যায়। সাথে উনি বোলারদের অনেক সহায়তা করেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন