বাবর এই মুহূর্তে বিশ্বসেরা: ভেটরি
বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে নাম উঠে আসছে বাবর আজমের। আইসিসির র্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তানের অধিনায়ক।
অনেকে মনে করেন ফ্যাব ফোর বাদ দিয়ে সেটিকে ফ্যাব ফাইভ বলার সময় এসেছে। যদিও এ নিয়ে অনেকের ভিন্ন মতও রয়েছে। এদিকে ভেটরির মতে, সাম্প্রতিক সময়ে ফর্ম বিবেচনায় বাবরই সেরা ব্যাটার।
তিন সংস্করণের ক্রিকেটেই ব্যাটারদের র্যাংকিংয়ে সেরা পাঁচের মধ্যে আছেন বাবর। ভেটরি বলেন, 'সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে বলাটা কঠিন, তবে এই মুহূর্তে বাবর সবচেয়ে ইনফর্ম ব্যাটার।'
বাবর এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪০ টি টেস্ট খেলেছেন। যেখানে প্রায় ৪৬ গড়ে ২৮৫১ রান করেছেন তিনি। সাদা পোশাকে ২১টি হাফসেঞ্চুরির পাশাপাশি ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
রঙিন পোশাকেও বেশ ধারাবাহিক বাবর। ৮৬ ওয়ানডেতে প্রায় ৫৯ গড়ে ৪২৬১ রান করেছেন তিনি। যেখানে ১৮টি হাফসেঞ্চুরির পাশাপাশি ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে প্রায় ৪৫ গড়ে ২৬৮৬ রান করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন