অবশেষে ব্রাজিল-আর্জেন্টিনার সেই পরিত্যাক্ত ম্যাচ নিয়ে রায় দিল ফিফা
এ নিয়ে ওই সময় তুমুল হট্টগোলও হয়। যা পরবর্তীতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। কিন্তু ম্যাচটি পূনরায় হবে কী হবে না- তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা নির্দেশ দিয়েছে ম্যাচটি আবারও খেলতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। সোমবার ফিফার পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
গতবছর ৫ সেপ্টেম্বর ওই ম্যাচটি মাঠে গড়িয়েছিল। ৫ মিনিট যেতে না যেতেই বন্ধ করে দেয়া হয়। ব্রাজিল পরে ম্যাচটি আবার খেলতে চাইলেও আর্জেন্টিনা খেলতে অস্বীকৃতি জানায়। তাদের যুক্তি- ‘আমরা তো ভুল কিছু ছিলাম না।’ শেষ পর্যন্ত ফিফার আদালতের দ্বারস্থ হয় ব্রাজিল।
ফিফা সব কিছু আলোচনা-পর্যালোচনা করে সোমবার সিদ্ধান্ত জানিয়েছে, ম্যাচটি খেলতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। সে সঙ্গে দুই পক্ষকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানাও করা হয়েছে। যদিও জরিমানার পরিমাণ এর আগে আরও বেশি ছিল। ব্রাজিলের জরিমানা ছিল ২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ, আর আর্জেন্টিনার জরিমানা ছিল ১ লাখ সুইস ফ্রাঁ।
ফিফার আপিল কমিটি দুই দলের আবেদনের প্রেক্ষিতে জরিমানার পরিমাণ কমিয়ে সমান ৫০ হাজার সুইস ফ্রাঁ করে দিয়েছে।
ফিফার পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে, ‘দুই দলের পক্ষ থেকে যে সব অভিযোগ এবং প্রমাণপত্র দেয়া হয়েছে, সে সব পর্যালোচনা করার পর ফিফার আপিল কমিটি সিদ্ধান্ত নিয়েছে দুই দলের মধ্যে ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে এবং ম্যাচ স্থগিত করার কারণে দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা করা হলো।’
লাতিন আমেরিকা অঞ্চল থেকে এরইমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা- দুই দলই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। ফিফার আপিল কমিটি জানিয়েছে, তাদের গৃহীত সিদ্ধান্ত উভয় পক্ষকেই অবহিত করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন