মাদ্রিদে এমবাপে
হঠাৎ করে এমবাপের মাদ্রিদে আগমন গুঞ্জনের মাত্রাটা আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তাহলে কী রিয়ালের সঙ্গে ফাইনাল দফা-রফা করতে মাদ্রিদে আগমণ পিএসজি তারকার!
আশরাফ হাকিমি এবং নাবিলের সঙ্গে মাদ্রিদের একটি রেস্টুরেন্টে দেখা গেছে এমবাপেকে। মাদ্রিদে এভাবে প্রকাশ্যে তার ঘুরে-বেড়ানোয় রিয়ালে যোগ দেয়ার গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে, সন্দেহ নেই।
পিএসজির সঙ্গে এ বছরই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে এমবাপের। কাগজে-কলমে চলতি মে মাস এবং আগামী জুন মাসই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তিতে আবদ্ধ থাকছেন এই ফ্রান্স স্ট্রাইকার। এরপরই তিনি ফ্রি হয়ে যাচ্ছেন। ফুটবলের ভাষায় যাকে বলে ফ্রি এজেন্ট। রিয়ালে যোগ দিতে তখন আর এমবাপের সামনে কোনো বাধা থাকবে না এবং কোনো ট্রান্সফার ফি ও দিতে হবে না।
আশরাফ হাকিমি এবং নাবিলের সঙ্গে মাদ্রিদে তোলা একটি ছবি এমবাপে নিজেই পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম পেজে। তবে শুধুমাত্র এমবাপেই নয়, একই দিনে মাদ্রিদে দেখা গেছে পিএসজির মালিক নাসের আল খেলাইফিকেও।
তবে তিনি স্পেনের রাজধানীতে এসেছেন ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে যোগ দিতে। তবে, সেখানে তিনি মাদ্রিদের কারো সাথে কোনো কিছু নিয়ে বৈঠক করবেন না বলে জানা গেছে।
ওদিকে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে অবসরে জিনেদিন জিদান। তাকে পেতে চায় পিএসজি। যদিও জিদান চান বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব নিতে। এ জন্য আগে সরে দাঁড়াতে হবে বর্তমান কোচ দিদিয়ের দেশমকে। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লো গ্রায়েত বলছেন, ‘জিদান হয়তো পিএসজির চাকরিটা নিতে পারে। ফরাসিদের চোখে সে দিদিয়েরের উত্তরসূরি হতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live