টি-টোয়েন্টিতেই ৫০ লাখ, ৫ লাখের জন্য কেউ টেস্ট খেলবে কেন
ভারতের হয়ে ৫৮টি টি–টোয়েন্টি খেলেছেন যুবরাজ। ক্যারিয়ারের শেষের দিকে তাঁর গায়ে লেগে গিয়েছিল টি–টোয়েন্টির ব্যাটসম্যানের তকমাও। এ সংস্করণে এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তিও আছে তাঁর।
টেস্ট ক্রিকেট নিয়ে ‘হোম অফ হিরোজ’ অনুষ্ঠানে যুবরাজ বলেছেন, ‘টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। লোকে টি–টোয়েন্টি দেখতে চায়, টি–টোয়েন্টি খেলতে চায়।’
টেস্টের তুলনায় টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়ার পেছনে অর্থের প্রলোভন দেখেন যুবরাজ, ‘পাঁচ লাখের জন্য কেন কেউ পাঁচ দিনের একটা ম্যাচ খেলবে। এখন টি–টোয়েন্টি ক্রিকেট খেলে ৫০ লাখ পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা ক্রিকেটাররাও এখন ৭ থেকে ১০ কোটি (রুপি) পাচ্ছে।’
২০১৪ আইপিএলের মেগা নিলামে চমকের নাম ছিলেন যুবরাজ। ১৪ কোটি রুপি দিয়ে তাঁকে কিনেছিল বেঙ্গালুরু। সেই তিনিই এখন আইপিএলে কিছু খেলোয়াড়ের দাম দেখে অবাক হয়ে যাচ্ছেন।
টেস্ট তো আছে টি–টোয়েন্টির আগ্রাসনে, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত যুবরাজ। ২০১১ বিশ্বকাপজয়ী এবং সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আপনি টি–টোয়েন্টি দেখার পর ৫০ ওভারের ম্যাচ দেখলে মনে হবে, এটা টেস্ট ম্যাচের মতো। ২০ ওভার ব্যাট করার পর মনে হয়, এখনো ৩০ ওভার ব্যাটিং বাকি! সুতরাং টি–টোয়েন্টিই সবকিছু দখল করে নিচ্ছে।’
২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেন যু্বরাজ সিং। ভারতের হয়ে ৪০ টেস্ট ও ৩০৮ ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ১৯০০ এবং ওয়ানডেতে ৮৭০১ রান করেছেন যুবরাজ। বাঁহাতি স্পিনে ১৪৮টি আন্তর্জাতিক উইকেটও আছে তাঁর। জিতেছেন দুই সংস্করণেই বিশ্বকাপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live