গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুশফিককে নিয়ে যা বললেন রাজ্জাক
তার এমন মন্তব্যের সঙ্গে একমত বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। যদিও সবাই কেন মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলছে তা বুঝতে পারছেন না তিনি। নাজমুল হাসান তো একবারও মুশফিকের নাম উচ্চারণ করেননি। তাই তাকে নিয়ে গণমাধ্যমে সমালোচনার কারণ দেখছেন না রাজ্জাক।
তিনি বলেছেন, ‘পাপন ভাই যেটা বলেছেন, এটা কিন্তু অযৌক্তিক না। পাপন ভাই কারো নাম ধরে বলেননি। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানি না। মুশফিকের নাম তো উচ্চারণ করেননি (পাপন ভাই)। আমি আসলে জানি না। এটা সবার জন্য, যদি এরকম হয়, কেউ মনে করে, সে যেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে।'
দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি থেকে বিরতিতে আছেন তামিম ইকবাল। তিনি এই ফরম্যাটে আর ফিরবেন কিনা সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তামিমের উদাহরণ দিয়েই রাজ্জাক জানিয়েছেন, কোনো ক্রিকেটার যদি মনে করেন কোনো ফরম্যাট থেকে সরে দাঁড়ানো উচিত তাহলে তারা সরে যেতে পারেন। এটাই বুঝাতে চেয়েছিলেন বিসিবি সভাপতি।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'একটা টিমে যেখানে রেসপেক্ট দেওয়া, যেটা আপনি যদি মনে করেন আপনি সিনিয়র ক্রিকেটার, আপনি যদি মনে করেন আপনি এটা... যেটা তামিম করেছে টি-টোয়েন্টিতে, ওর কাছে মনে হচ্ছে। সবাই বলেছে ওকে নেয়া হচ্ছে না, কিন্তু ও মনে করেছে ওর না খেলা উচিৎ। পাপন ভাই আসলে সেই কথাটাই বলেছে।'
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কোনো দ্বন্দ্ব নেই বলেও জানিয়েছেন তিনি। রাজ্জাক বলেন, 'এখনও আসলে এরকম কোনো কিছু হয়নি। হলে অবশ্যই আমরা কথা বলব। কথা বলতে সমস্যা কিসের। যদি আমার কাছে মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা দরকার, কোনো সমস্যাই নেই। আমি মনে করি না কোনো সমস্যা আছে। যখন আমরা চিন্তা করব, সিদ্ধান্ত নেব নিশ্চিতভাবে আমরা কথা বলব।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম