আন্তর্জাতিক ক্রিকেটে টিকতে হলে ভ্যারিয়েশন লাগবে: রাজা
সর্বশেষ বেশ কয়েকটি সিরিজ ধরেই দলে থাকলেও জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি এই পেসারের। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে ভ্যারিয়েশনও লাগবে।
এ প্রসঙ্গে রাজা বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আপনার ভ্যারিয়েশন থাকতে হবে। আমি যেমন ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং করার চেষ্টা করছি। কোচদের সঙ্গে যেহেতু নতুন কাজ শুরু করেছি, দেখা যাক চেষ্টা করব এগুলো কেমনে আয়ত্বে আনা যায়।'
বেশ অনেকদিন ধরেই সাদা পোশাকে কোনো ম্যাচ খেলেননি মুস্তাফিজুর রহমান। যদিও তাসকিনের অবর্তমানে তাকেই সবচেয়ে বেশি মিস করবে বাংলাদেশ। রাজা জানিয়েছেন, তার মতো একজন বিশ্বমানের বোলারকে মিস করাই স্বাভাবিক।
মুস্তাফিজ দলে থাকলে তার কাছ থেকে অনেক কিছু শেখারও সুযোগ থাকতো বলে মনে করেন রাজা। ঘরের মাঠের কন্ডিশনে মুস্তাফিজ পার্থক্য গড়ে দিতে পারতেন বলেও বিশ্বাস ডানহাতি এই পেসারের। দলে যারা আছেন সবাই মিলে সেই অপূর্ণতা ঘুচানোর চেষ্টা করবেন।
রাজা বলেন, 'দেখেন, একটা জিনিস। মুস্তাফিজ ভাই হচ্ছে বিশ্বমানের বোলার। উনি দলে থাকা মানে আমাদের আলাদা একটা শক্তি। যেহেতু নাই, আমরা যারা আছি চেষ্টা করব...।'
'অবশ্যই মিস তো করছি, যেহেতু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। উনি থাকলে উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। যেহেতু উনি বিশ্ব মানের বোলার, উনি যেকোনো কন্ডিশনের জন্যই বেস্ট বোলার আমার যেটা মনে হয়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন