ব্রেকিং নিউজ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরতে ফিরছেন ডি ভিলিয়ার্স, জানিয়ে দিলেন কোহলি
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন দীর্ঘ সময়। কোহলির মত তিনিও হয়ে উঠেছিলেন ব্যাঙ্গালোরের ঘরের ছেলে। সেই ডি ভিলিয়ার্স আবারও ফিরতে পারেন ব্যাঙ্গালোরে।
সম্প্রতি ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এক ভিডিও আড্ডায় কোহলি বলেন, ‘আমি ওকে ভীষণ মিস করি। নিয়মিত ওর সঙ্গে কথা হয়। আমাকে প্রায়ই ম্যাসেজ পাঠায় এখন আমেরিকায় পরিবার ও বন্ধুদের সাথে গলফে মজে আছে।’
এরপরই কথাপ্রসঙ্গে কোহলি জানিয়ে দেন ডি ভিলিয়ার্সের ফেরার আভাস। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সবাই) ওর সাথে যোগাযোগ রাখি। সেই নিজেও আরসিবির প্রতিটা খেলা খুব মন দিয়ে দেখছে। আশা করছি, পরের মৌসুমে কোনো এক নতুন ভূমিকায় ওকে দেখা যাবে।’
তার কথা নিয়ে যে হইচই পড়ে যাবে, তা কোহলি নিজেও বুঝতে পেরেছেন। তাই রসিকতা করে এ-ও বললেন, ‘আমি কি বড় রহস্য ফাঁস করে ফেললাম?’
আইপিএলের গত আসরেও ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। তবে আচমকাই তিনি অবসর নিয়েছেন খেলোয়াড়ি জীবন থেকে, ঠিক যেভাবে হুট করে বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বিদায়বেলায় ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, অনেক ভেবেচিন্তে, সঠিক সময়েই তিনি অবসর নিচ্ছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন