বল উইকেটে লাগল, তবু আউট হলেন না ওয়ার্নার, ঝড় সোশ্যাল মিডিয়ায়
হাফ সেঞ্চুরির ইনিংস খেলে দুই খেলোয়াড়ই দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। তাদের ব্যাটে ভর করে দল গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায়। রাজস্থানের বিপক্ষে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তবে এই ইনিংসরে মাঝে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখার পর ভক্তরাও অবাক হয়েছেন।
আসলে দিল্লি যখন ব্যাট করছে সেই সময় ম্যাচের নবম ওভার বল করতে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। সেই সময়ে ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার। ওভারের শেষ বলে এই লেগ স্পিনার ওয়ার্নারকে বোকা বানান। সেই বলটি ব্যাটসম্যানের ব্যাট এবং প্যাডের মাঝখানে চলে যায় এবং সরাসরি স্টাম্পে হিট করে।
বলটি স্টাম্পে আঘাত করার পরেও বেইল মাটিতে পড়েনি। যদিও উইকেটের লাইট জ্বলে ওঠে এবং বেলটি উইকেট থেকে কিছুটা উঠে যায়। কিন্তু বেল মাটিতে পড়ার পরিবর্তেএটি তার জায়গায় ফিরে যায় এবং ওয়ার্নার রক্ষা পান।রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন সহ যুজবেন্দ্র চাহালও এই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন। ওয়ার্নারও জানতেন না বল উইকেটে লেগেছে।
এই ঘটনার পরে ওয়ার্নারকে ভাগ্যবান বলবেন নাকি যুজবেন্দ্র চাহালকে দুর্ভাগা বলবেন? এই ঘটনার পরে, রাজস্থান রয়্যালস তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছে।সোশ্যাল মিডিয়াতে অনেকেই এর প্রতিক্রিয়া দিচ্ছেন।
অনেকেই এই ঘটনায় অবাক হয়েছেন এবং নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। ম্যাচের কথা বলতে গেলে এদিন রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের সামনে ১৬১ রানের লক্ষ্য রেখেছিল। রাজস্থানের হয়ে অশ্বিন হাফ সেঞ্চুরি করেন। ম্যাচের ১১ বল বাকি থাকতেই এই লক্ষ্য অর্জন করে দিল্লি। মার্শ ৮৯ এবং ওয়ার্নার অপরাজিত ৫২ রান করেন।
— Patidarfan (@patidarfan) May 11, 2022
Yuzvendra Chahal's delivery lit the bails, but it wasn't dislodged. Lucky for Warner, unlucky for Chahal. pic.twitter.com/CDMDo9AtMa
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 11, 2022
"Nimboo mirchi kidhar hai?" ???? pic.twitter.com/T5P4tnvUmq
— Rajasthan Royals (@rajasthanroyals) May 11, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)