ব্রাজিলীয়ন ফুটবলারের হ্যাটট্রিক,গনসালেসের পাশে বসলেন বেনজেমা
আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় লা লিগার শেষ ম্যাচগুলো রিয়ালের জন্য এক রকম প্রস্তুতির মঞ্চ। পরিকল্পনা অনুযায়ীই সবাইকে সেখানে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছেন আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে দলের সবাইকে যথেষ্ট বিশ্রাম দিতে চান তিনি, একই সঙ্গে নিশ্চিত করতে চান সবার ছন্দে থাকা।
নিয়মিতদের অনেকেই না থাকলেও আগের ম্যাচে আতলেতিকোর বিপক্ষে হার বড় একটা ধাক্কা হয়েই এসেছিল। তবে লেভান্তেকে গোল বন্যায় ভাসিয়ে বেনজেমা-ভিনিসিউসরা জানান দিলেন, ঠিক পথেই আছেন তারা।
শীর্ষ দলের সঙ্গে তলানির দলের লড়াই। পয়েন্ট টেবিলে যে বিস্তর ব্যবধান সেটাই যেন অনূদিত হলো মাঠে। পাত্তাই পেল না লেভান্তে। এদিন ফরাসি এই ফরোয়ার্ড করিম বেনজেমা দুর্দান্ত হেডে একটি গোল করেন। আসরে যা তার ২৭তম গোল।
এই গোলে রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসের পাশে বসলেন বেনজেমা। রিয়ালের হয়ে দুই জনেরই গোল সংখ্যা ৩২৩। তাদের বেশি গোল আছে কেবল ক্রিস্তিয়ানো রোনালদোর (৪৫০)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন