ব্রেকিং নিউজ: চট্টগ্রাম টেস্ট খেলবেন সাকিব
বাংলাদেশ দল চট্টগ্রামে পাড়ি জমালেও সাকিব অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে, তাই খানিক বিলম্বে চট্টগ্রামে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তখন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সাকিব আইসোলেশনে রয়েছেন এবং প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখেই অর্থাৎ টেস্ট সিরিজ না খেলেই পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দেশে ফিরে এসেছিলেন সাকিব। তারপর তিনি উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে কিছু ম্যাচও খেলেছিলেন। তারপর আবারও ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে ছিলেন সাকিব। ফলে এই সিরিজ খেলতে আবারও দেশে ফেরেন তিনি। রবিবার দেশে ফেরার পর দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে তার। দুইবারই পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে চলে যেতে হয় আইসোলেশনে।
তবে এবার সাকিবের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘সাকিব খেলার মত ফিট হলে অবশ্যই খেলবে।’
টিম ম্যানেজমেন্টও সাকিবের নেগেটিভ হওয়ার খবরে খুশি। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সাকিবের নেগেটিভ হওয়ার বিষয়টা শুনেছি। ম্যানেজমেন্টের মধ্যেও আলোচনা হয়েছে। সাকিবের সঙ্গে কথা বলেই সব ঠিক করা হবে। খেলতে পারলে অবশ্যই দলের জন্য ভালো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন