বাংলাদেশে এসে কোন দল জিতে যাবে এটি আমার বিশ্বাসই হয় না : পাপন
যেটি গতকাল গণমাধ্যমের সামনে ও বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। আর এই সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন বিসিবির সভাপতি।
তিনি জানিয়েছেন বাংলাদেশে এসে কোন দল জিতে যাবে এটি তার বিশ্বাসই হয় না। সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, “আমার মনে হয় না কোন দেশ বাংলাদেশে এসে জিতে যাবে। এটা আমার বিশ্বাসই হয় না।”
শ্রীলংকার বিপক্ষে টেস্টে খুব একটা ভালো রেকর্ড নেই বাংলাদেশের। ২২ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় মাত্র ১টিতে। সেটি নিজেদের শততম টেস্ট ম্যাচে। অপরদিকে হার ১৭টিতে। তাই লঙ্কানদের বিপক্ষে হোম অ্যাডভেন্টাজ নেওয়ার চিন্তা বিসিবি বস। গণমাধ্যমে তিনি বলেন, “আমার যেটা মনে হয়, আমাদের হোমগ্রাউন্ড অ্যাডভ্যান্টেজটা নেওয়া উচিত।”
এরপর তিনি শ্রীলঙ্কাকে হারানোর বিষয়ে আরও যোগ করেন, “তাদের আমাদের হারানো উচিত। এবং আমরা পারব। সবচাইতে বড় কথা-দেশে খেলা। অনেক শক্তিশালী দলও আমাদের এখানে খেলে জিততে পারেনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকেও হারিয়েছি বাংলার মাটিতে। এখানেও আমাদের ছেলেরা ভালো খেলবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন