ব্রেকিং নিউজ: ক্রিকেট ক্লাবের সভাপতি হলেন মেহেদী হাসান মিরাজ
আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে খুলনা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ। এ লিগকে সামনে রেখে নতুন করে ক্লাবের এ কমিটি গঠন করা হয়েছে। কাশিপুর ক্রিকেট একাডেমি খুলনা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে প্রথম বিভাগের দল হিসেবে অংশগ্রহণ করছে।
এদিকে জাতীয় দলের সঙ্গে ব্যস্ততা না থাকলে এবং শারীরিকভাবে ফিট থাকলে এবারের খুলনা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে নিজ ক্লাবের হয়ে খেলারও ইচ্ছাপোষণ করেছেন অলরাউন্ডার মিরাজ।
মিরাজ জানান, ইনজুরি কাটিয়ে শারীরিকভাবে ফিট থাকলে এবং জাতীয় দলের ব্যস্ততা না থাকলে খুলনা সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে কয়েকটি ম্যাচ খেলতে চাই।
কাশিপুর ক্রিকেট একাডেমির নতুন কমিটিতে হেদায়েত উল্লাহ দিপু সহসাধারণ সম্পাদক, মো. মামুন সাংগাঠনিক সম্পাদক, মো. সাইফুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক, আল মাহমুদ ক্রীড়া সম্পাদক, মো. রাব্বু হোসেন কোষাধ্যক্ষ, মারুফ বিলাহ প্রচার সম্পাদক, মো. রমজান মোল্লা রনি সহপ্রচার সম্পাদক ও মো. সিফাত হোসাইন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন আল আমিন, মো. আমিন, মো. এমদাদুল, মো. হাসিব, মো. বিলাল, মো. জাহিদ, মো. শামীম, মো. জুয়েল, মো. কাওসার, রাজা হাসান, মো. নূর, মো. লিটু, মো. আলিফ, মো. সজীব, নয়ন, মো. অনিম, নাসির উদ্দিন ও মো. আরাফাত হোসাইন, মো. রাব্বি ও মুসান্না চৌধুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন