প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন অধিনায়ক মুমিনুল
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না বলে জানিয়ে দেয়া হয়েছিল। কিন্তু টেস্ট শুরুর দু’দিন আগে করোনামুক্ত হয়ে যান সাকিব এবং শুক্রবার বিকেলেই তিনি চট্টগ্রাম পৌঁছে যান, উদ্দেশ্য প্রথম টেস্টে খেলা।
কিন্তু সমস্যা দেখা দেয়, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বক্তব্য। তিনি জানিয়ে দেন, ৫০ কিংবা ৬০ ভাগ ফিট সাকিবকে চাই না। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হতে হবে।
আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকে কঠোর অনুশীলন করে যাচ্ছিলেন সাকিব। ১৫ মে থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলার জন্য তার মধ্যে দেখা যাচ্ছিল মরিয়া প্রচেষ্টা।
এরপরই সংবাদ সম্মেলনে এসে প্রথমেই সাকিবের খেলা না খেলা বিষয়ক প্রশ্নের সম্মুখিন হন মুমিনুল হক। সেখানেই তিনি বলেন, ‘(অনুশীলনে) দেখে তো ভালোই মনে হলো। ভালো অনুশীলন করলেন। খেলবেন ইনশাআল্লাহ।'
বিস্তারিত আসছে
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন