শেষ দুই ম্যাচের আগে দারুন সুখবর পেল দিল্লি ক্যাপিটলস
এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন দিল্লি ক্যাপিটলসের সহকারী কোচ তথা বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। তবে সব কিছুকে হার মানিয়ে দলের জন্য দ্রুত সুস্থ হয়ে দিল্লি ক্যাপিটলসের দলে ফিরছেন পৃথ্বী শ। সবকিছু ঠিকঠাক থাকলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে তাকে দেখা যেতে পারে।
শেষ কয়েক সপ্তাহ ধরে এক অজানা জ্বরে আক্রান্ত হয়েছিলেন পৃথ্বী শ। দিল্লির হয়ে শেষ দিকে বেশ কয়েকটা ম্যাচে খেলা হয়নি তার। দিল্লির অধিনায়ক পন্তক বলেছিলেন পৃথ্বীর হয়তো টাইফয়েড হয়েছে। প্রসঙ্গত পৃথ্বী শ দলের শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। হায়দরাবাদ দলের বিরুদ্ধে জয়ের পরে দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত জানিয়েছিলেন ডাক্তাররা তাকে জানিয়েছেন পৃথ্বী শ টাইফয়েড জাতীয় সমস্যায় আক্রান্ত।
চলতি আইপিএলে পৃথ্বী শেষ ম্যাচ খেলেছিলেন ১ মে। লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে সেই ম্যাচের পরে শারীরিক অসুস্থতার কারণে আর খেলা হয়নি পৃথ্বীর। তার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পৃথ্বী।
এবার টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে পৃথ্বী শ দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং লিগের ও টুর্নামেন্টে দিল্লির বাকি ম্যাচে খেলতে দেখা যাবে পৃথ্বী শকে। এই মুহূর্তে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। শেষ দুই ম্যাচে জিতলে টুর্নামেন্টের প্লেঅফে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।
এদিকে নিজেদের শেষ ম্যাচে রাজস্থানকে বড় ব্যবধানে হারিয়ে প্লে অপে যাওয়ার রাস্তাটা খোলা রেখেছে দিল্লি। এমন অবস্থায় দলের ওপেনিং-এ পৃথ্বী শ নিজের পুরনো ছন্দে ফিরে এলে দিল্লির শক্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)