আমি ব্যাড প্যাচে নেই : মুমিনুল
তবে মুমিনুলের বিশ্বাস, তিনি অফ ফর্ম বা ব্যাড প্যাচের মধ্যে নেই। অফ ফর্মের কথা মাথায় আনলেই এটা থেকে বের হতে পারবেন না, এমন ‘ভয়’ তার। আপাতত তাই প্রস্তুতির শতভাগ পূরণ করে আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকার দিকে মনোযোগ তার।
মুমিনুল বলেন, ‘আমি বিশ্বাস করি না আমি ব্যাড প্যাচের মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবে ইনশাআল্লাহ্।’
বাংলাদেশের স্মরণীয় অনেক সাফল্যে জড়িয়ে আছে মুমিনুলের অবদান। লঙ্কানদের বিপক্ষেও তিনি বরাবরই ভালো। এবারও তিনি ভালো খেললে কি দলের ভালো করার সম্ভাবনাও বেড়ে যাবে?
এই প্রশ্নের উত্তরে মুমিনুলের ভাষ্য, ‘আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না।’
এদিকে ব্যাট হাতে দুঃসময়ের মধ্যে দিয়ে যাওয়া মুমিনুল এবার বল হাতে অবদান রাখার চেষ্টায় মশগুল। কোচ বলেছিলেন, দলে অলরাউন্ডারের ঘাটতি হলে এমন কোনো ব্যাটার প্রয়োজন যিনি ১০-১৫ ওভার বল করতে পারবেন প্রতিদিন। মুমিনুল সেই চাহিদা পূরণ করতে চালিয়ে যাচ্ছেন অনুশীলন।
তিনি বলেন, ‘হ্যাঁ করছি ইনশাআল্লাহ্। আজকে অনেকক্ষণ বল করলাম। আমি চেষ্টা করছি। নিজেকে তৈরি করছি ইনশাআল্লাহ্। যেহেতু কোচ বলেছেন, অবশ্যই করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live