২৩৩ স্ট্রাইক রেটে করার পাশাপাশি ২৩ রানে ৩ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে কাপিয়ে দিলেন রুমানা
এই ম্যাচে প্রথমে ব্যাট হাতে ঝড় তুলেন টাইগ্রেস ক্রিকেটার রুমানা আহমেদ। সেমিফাইনাল ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে রুমানার দল বার্মি আর্মি। আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের জন্য ১৪২ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে রুমানার দল। আর এই লড়াকু লক্ষ্য দাঁড় করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রুমানার।
ম্যাচে রুমানার দল ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে। যার কারণে রান তোলার হার ছিল একদম কম। এক পর্যায়ে ১৫ ওভারে মাত্র ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে বার্মি আর্মি। এরপরই ব্যাট হাতে নামে রুমানা।
সেখান থেকে ১৫ বলে ২৩৩ স্ট্রাইক রেটে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই টাইগ্রেস। তার ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে ১৪১ রান তুলতে পারে বার্মি আর্মি। রুমানা নিজের ইনিংস খেলার পথে ৪টি চার ও ২টি ছয় হাঁকান।
১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় লাভ করে টর্নেডোস ওমেন। তবে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রুমানা আহমেদ। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি তার দল।
চার ওভার বোলিং করে ২৩ রানের বিনিময়ে তিনটি মূল্যবান উইকেট লাভ করেন রুমানা। যার কারণে ম্যাচ হারলেও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। ফাইনালে জাহানারা আলমের দল ফ্যালকনের মুখোমুখি হবে টর্নেডোস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন