বার্সাতে যোগ দিচ্ছেন লেভান্ডোফস্কি
সাম্প্রতিক সময়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ‘টার্গেট’ এই ৩৩ বছর বয়সী এই ফুটবলার। তবে বায়ার্ন ও বার্সেলোনা দুই পক্ষ থেকেই বিষয়টি গুজব বলে উড়িয়ে দেওয়া হয়।
লেভান্ডোফস্কির সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে এর আগেই দুই পক্ষের আট বছরের বন্ধনের ইতি ঘটতে পারে। চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে ক্লাব ছাড়তে চাওয়ার কথা দলকে জানিয়ে দিয়েছেন দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
এদিকে হুলেন নাগেলসম্যান মৌসুমে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে জানিয়েছেন, লেভান্ডোফস্কিকে ঘিরেই নতুন মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
তবে সালিহামিদজিক যা বলেছেন, তাতে প্রিয় তারকাকে বিদায় জানানোর প্রস্তুতি নিয়ে রাখতে পারে বায়ার্ন সমর্থকরা। লেভার সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। সেই আলোচনার কথা খোলামেলাভাবে স্কাই জার্মানিকে বলেছেন বায়ার্নের এই কর্মকর্তা।
তিনি বলেন, 'আমি লেভানদোভস্কির সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে, আমাদের দেওয়া চুক্তি নবায়নের প্রস্তাব সে গ্রহণ করতে চায় না এবং সে ক্লাব ছেড়ে যেতে চায়। সে বলেছে, সে অন্য কিছু করতে চায়। কিন্তু আমাদের অবস্থান পরিবর্তন হবে না। বিষয়টা হলো ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে।'
২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভানদোভস্কি। ক্লাবটির হয়ে একবার চ্যাম্পিয়ন্স লিগসহ প্রতি বছরই জিতেছেন লিগ শিরোপা। গত কয়েক মৌসুমে গোলের পর গোল করেছেন তিনি ক্লাবটির হয়ে। ২০২০ ও ২০২১ সালে জেতেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন