এক পরিবর্তন নিয়ে বাঁচা মরার লড়াইয়ে পাঞ্জাবের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো দিল্লী
তাই বাকি দুইটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ দিল্লী ক্যাপিটালসের কাছে। দুই ম্যাচের একটিতেই হারলেও প্লে-অফের আশা শেষ মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের। কেননা দুই ম্যাচ জিতলে তাদের নামের পাশে সর্বমোট হবে ১৬ পয়েন্ট। রানরেটে কিছুটা এগিয়ে থাকতে পারলে হয়ত প্লে অফে চলে যেতে খুব বেশি বেগ পেতে হবে না মুস্তাফিজদের।
প্লে অফে যেতে হলে বাঁচা-মরার লড়াইয়ে মুস্তাফিজদের পরবর্তী বাধা পাঞ্জাব কিংস। প্লে অফের দৌড়ে মুস্তাফিজদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করা পাঞ্জাবের বিপক্ষে কেমন হতে পারে দিল্লীর একাদশ তা এবার দেখে নেয়া যাক।
অসুস্থতার কারণে দিল্লীর ওপেনার পৃথ্বী শ ছিটকে গেছেন দিল্লীর স্কোয়াড থেকে। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচেও তাই দিল্লীর একাদশে দেখা নাও যেতে পারে পৃথ্বী শ’কে। তার পরিবর্তে দিল্লীর ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নারের সাথে দেখা যেতে পারে শ্রিকর ভারতকে।
অন্যদিকে ব্যাটিং বিভাগে দিল্লীর বড় ভরসার নাম মিচেল মার্শ ও রিশাব পান্ত রয়েছেন দুর্দান্ত ফর্মে। মিডল অর্ডারে ললিত যাদব ও রভম্যান পাওয়েলদের সাথে অক্ষর প্যাটেলকেও দেখা যেতে পারে ব্যাটিং বিভাগের নিচের দিকে দলকে এগিয়ে নিতে।
বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে থাকা এনরিখ নরকিয়া খুব বেশি সুবিধা করতে পারেননি গত ম্যাচে। ২ উইকেটের দেখা পেলেও নরকিয়া ব্যয় করেছে ৩৯ রান। ফলে প্রথম দিকে সুযোগ পাওয়া মুস্তাফিজের কিপ্টে বোলিংয়ে ভরসা রাখতে পারে দিল্লী। পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামী ১৬ই মে।
এক নজরে দেখে নেয়া যাক দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ
ডেভিড ওয়ার্নার, শ্রিকর ভারত, মিচেল মার্শ, রিশাব পান্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, চেতন শাকারিয়া এবং মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম