চতুর্থ দিন শেষে এগিয়ে বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিন শেষে বাংলাদেশ জয়ের যে স্বপ্ন দেখছিল তা কিছুটা রঙ হারায় চতুর্থ দিনের ধীর ব্যাটিংয়ে। উইকেট থেকে সুবিধা পাওয়ার সময়টায়ও প্রথম সেশনে মুশফিক রহিম ও লিটন দাস রান তুলেছেন ধীর গতিতে। ১৮৯ বলে ৮৮ রান করে লিটন বিদায় নিলেও শতকের দেখা পেয়েছেন মুশফিক। ২৭০ বলে শতক হাঁকানো মুশফিক ২৮২ বলে ১০৫ রান করে সুইপ করতে গিয়ে বোল্ড হন।
শেষপর্যন্ত ১৭০.১ ওভারে ৪৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে লিড দাঁড়ায় ৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দীর্ঘ শেষ সেশনে হারিয়েছে দুটি উইকেট, বিনিময়ে জড়ো করেছে ৩৯ রান। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ২৯ রানে।
দুটি উইকেটেই অবদান তাইজুল ইসলাম। সরাসরি থ্রোতে ওশাদা ফার্নান্দোকে রানআউট করার পর অসাধারণ ডেলিভারিতে বোল্ড করেছেন নাইটওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে। ১৮ রান করে অপরাজিত আছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৬৫/৯ (১৭০.১ ওভার)তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮, সাকিব ২৫, তাইজুল ৩০, শরিফুল ৩ রিটায়ার্ড আউটরাজিথা ৬০/৪, আসিথা ৭২/৩, ধনঞ্জয়া ৪৮/১, এম্বুলদেনিয়া ১০৪/১
শ্রীলঙ্কা ২য় ইনিংস : ৩০/২ (১৭.১ ওভার)করুনারত্নে ১৭*, ওশাদা ১৯, এম্বুলদেনিয়া ২তাইজুল ০/১
শ্রীলঙ্কা ২৯ রানে পিছিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live