জয় ছাড়া কোনো বিকল্প নেই দিল্লির, দেখেনিন আইপিএলের প্লে-অফের সমীকরণ
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএলের ৬৭তম লিগ ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লিগ টপারদের পরাজিত করার সুবাদে পয়েন্ট টেবিলের প্রথম চারে ফিরে আসে আরসিবি। তারা দিল্লি ক্যাপিটালসকে সরিয়ে চার নম্বরে জায়গা করে নেয়। দিল্লিকে ছিটকে ছিটকে যেতে হয় প্রথম চারের বাইরে। আপাতত তারা অবস্থান করছে পাঁচ নম্বরে।
ব্যাঙ্গালোরের কাছে হারলেও লিগ টেবিলের শীর্ষস্থান খোয়াতে হয়নি গুজরাটকে। আসলে হার্দিক পান্ডিয়ারা আগেই বাকিদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন। গুজরাট প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করে। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লখনউ দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ইতিমধ্যেই।
সুতরাং, চারটি প্লে-অফের টিকিটের মধ্যে ২টি পড়ে রয়েছে এখনও। লড়াইয়ে রয়েছে রাজস্থান, আরসিবি ও দিল্লি। রাজস্থান এই মুহূর্তে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে।
প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ ও পঞ্জাব। কলকাতা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে। সাতে রয়েছে পঞ্জাব। সানরাইজার্স অবস্থান করছে আট নম্বরে। নয়ে রয়েছে চেন্নাই এবং ১০ নম্বরে পড়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
|
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)