মুশফিকের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একাদশে সুযোগ পাচ্ছেন যে ক্রিকেটার জানালেন হাবিবুল বাশার
দারুন ছন্দে থাকা মুশফিকুর রহিমকে ভীষণ মিস করবে দল। বিশেষ করে তার অভিজ্ঞতার অভাববোধ করবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,
“আমরা তার উপস্থিতিটা মিস করবো। টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি পাওয়া একজন খেলোয়াড়কে না পাওয়া তো বিরাট কিছু। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা আমাদের বড় শক্তি। নিশ্চিতভাবেই আমরা এটা মিস করবো।”
তবে তার জায়গায় খেলবেন কে। নিঃসন্দেহে বাংলাদেশ টেস্ট এবং ওয়ানডে দলে তার গুরুত্বপূর্ণ অনেক। তবে জানা গেছে মুশফিক এর পরিবর্তে বাংলাদেশ দলে নেয়া হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। আর এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, “ইয়াসির আমাদের নিয়মিত ক্রিকেটার। ম্যাচে থাকুক আর নাই থাকুক সব সময় যে কোনো পরিস্থিতিতে খেলানোর জন্য তাকে প্রস্তুত রাখা হয়। সে অবশ্যই বিবেচনায় থাকবে।”
টেস্টে ইয়াসিরের জায়গা পাকাপাকি। ওয়ানডেতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় আছেন কাজী নুরুল হাসান সোহান। সেই সাথে আনামুল হক বিজয় নামও শোনা যাচ্ছে। তবে যেই একাদশে সুযোগ পান না কেন তার জন্য একটি বড় সুযোগ বলে মনে করছেন সুমন।
মুশফিকের পরবর্তী যারা সুযোগ পাবেন তাদের কাছ থেকে নিজের প্রত্যাশার কথা শোনালেন হাবিবুল, “মুশফিকের অনুপস্থিতিতে যে-ই সুযোগ পায় তার জন্য নিজেকে মেলে ধরার বড় সুযোগ৷ আমি চাই তারা নির্ভয়ে পারফর্ম করুক। ওয়েস্ট ইন্ডিজ এমন একটি জায়গা যেখানে পারফর্ম করার সুযোগ পাওয়া যায়। ব্যাটিং করে মজা পায়। এসব সুযোগ দুহাত ভরে গ্রহণ করা উচিত।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)