যেকোনো মূল্যে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাই: পান্ডিয়া
পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার স্বাদ পেয়েছেন পান্ডিয়া। এবারের আসরের ফাইনালে তিনিই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট। পরে গুরুত্বপূর্ণ সময় খেলেছেন ৩৪ রানের কার্যকরী ইনিংস।
এতোকিছুর পরও পান্ডিয়ার লক্ষ্য অর্জন হয়ে যায়নি। আইপিএলের শিরোপা উল্লাসের মাঝেই জানিয়েছেন, তার সবচেয়ে বড় লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জয়। তাই আইপিএল শিরোপা যতবারই জেতেন না কেন, যেকোনো মূল্যে ভারতকে বিশ্বকাপ জেতাতে চান এ পেস বোলিং অলরাউন্ডার।
আইপিএলের ফাইনাল শেষে পান্ডিয়া বলেছেন, ‘আমার লক্ষ্য হলো ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক। এজন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময়ই আমি নিজের দলকে আগে রাখতে বিশ্বাসী। আমার জন্য লক্ষ্য তাই সাধারণ- দল যেনো আমার পুরোটা পায়।’
তিনি আরও যোগ করেন, ‘ভারতের হয়ে খেলাই স্বপ্নপূরণের মতো, কয়টি ম্যাচ খেললাম সেটি বড় বিষয় নয়। দেশের প্রতিনিধিত্ব করা সবসময় আনন্দের। যে ভালোবাসা ও সমর্থন পাই আমি, সবই ভারতীয় দলের কারণে। আমি যেকোনো মূল্যে ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই।’
ভারতের হয়ে তিনটি বৈশ্বিক আসরে শিরোপার খুব কাছে গিয়েছিলেন পান্ডিয়া। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে ফাইনালে ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম