নেইমার-মেসিকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ ঘোষণা
ফাইনালে প্রায় তিন দিন পর আজ (মঙ্গলবার) প্রকাশ করা হলো চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ। সেখানেও আধিপত্য দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের। তবে একক আধিপত্য নেই তাদের। দুই দল থেকেই সুযোগ পেয়েছেন চারজন করে খেলোয়াড়।
গোলবারের নিচে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে রিয়ালের গোলরক্ষক কর্তোয়াকে। তার সামনে চার ডিফেন্ডারের তিনজনই লিভারপুলের। আবার আক্রমণে তিন খেলোয়াড়ের দুজনই আছেন রিয়াল থেকে। মাঝমাঠে রিয়াল ও লিভারপুল থেকে আছেন একজন করে।
দুই ফাইনালিস্ট বাদে একজন করে খেলোয়াড় আছেন চেলসি, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে। মজার বিষয় হলো, ফাইনালে ওঠার পথে রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে পিএসজি, কোয়ার্টার ফাইনালে চেলসি এবং সেমিফাইনালে হারিয়েছে ম্যান সিটিকে।
চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ
থিবো কর্তোয়া (গোলরক্ষক), ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্ডি রবার্টসন (লিভারপুল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), ফ্যাবিনহো (লিভারপুল), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), কাইলিয়ান এমবাপে (প্যারিস সেইন্ট জার্মেই), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)