গোল, গোল, গোল, শেষ হলো বাংলাদেশ বনাম বাহরাইনের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
এই ম্যাচেও দারুণ বীরত্ব দেখান বাংলাদেশের গোলরক্ষক জিকো। প্রায় দশটি শট ঠেকিয়ে দেন তিনি। ম্যাচের ৩৩ মিনিট ধরে রুখে দিলেও ৩৪ মিনিটের মাথায় আর পারা গেল না।
ফিফা র্যাংকিংয়ে ৮৯ নম্বরে থাকা বাহরাইনের সামনে ১৮৮ নম্বরে থাকা বাংলাদেশ বলতে গেলে বেশ ভালোই খেলেছে। ৩৪তম মিনিটের মাথায় আসওয়াদের করা কর্নার জোরালো হেডে জাল খুঁজে নেন আলী হারাম। দুর্দান্ত ফর্মে থাকা জিকোর কাছে এবার রুখে দেওয়ার সুযোগই ছিল না।
প্রথমার্ধ প্রায় শেষের পথে। তবে বিরতিতে যাবার ঠিক আগে ৪২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে কামিল আল আসওয়াদের বাঁ পায়ে নেওয়া দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি জিকো।
প্রথমার্ধ ২-০ ব্যবধানে শেষ করার পর দ্বিতীয়ার্ধে লড়াই করতেই পারেনি বাংলাদেশ। ভুল পাস আর বলা দখলের ব্যর্থ চেষ্টায় শেষ হয় ম্যাচ। তবে স্বস্তি ২-০ গোলেই আটকানো সম্ভব হয়েছে বাহরাইনকে।
এর মধ্য দিয়ে এ এফ সি এশিয়ান কোয়ালিফিকেশনে বাংলাদেশের শুরুটা হলো হার দিয়ে। ‘ই’ গ্রুপে আগামী ১১ জুন দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ জুন গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচেরই ভেন্যু বাহরাইনের বুকিত জালিল স্টেডিয়াম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)