সাবেক ক্রিকেটার-আম্পায়ারদের পেনশন বাড়ালো ভারতীয় ক্রিকেট বোর্ড
সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটারদের পেনশনে আগে যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। যারা আগে পেতেন ৩৭ হাজার ৫০০ রুপি, তারা এখন পাবেন ৬০ হাজার ও আগে যাদের পেনশন ছিল ৫০ হাজার রুপি, তাদের এখন দেওয়া হবে ৭০ হাজার রুপি করে।
নারী ক্রিকেটারদের মধ্যে যারা আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন, তারা আগে পেতেন ৩০ হাজার রুপি। নতুন কাঠামোতে তাদেরকে মাসে দেওয়া হবে ৫২ হাজার ৫০০ রুপি। এছাড়া ২০০৩ সালের আগে অবসর নেওয়া প্রথম শ্রেণির নারী ক্রিকেটাররা ২২ হাজার ৫০০ রুপির বদলে এখন পাবেন ৪৫ হাজার রুপি।
এই ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ জন ব্যক্তিত্ব এর সুবিধা পাবেন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেনো আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা অতীব জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’
এছাড়া ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল বলেছেন, ‘বিসিসিআই এখন যে অবস্থানে আছে, এর পেছনে সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের ভূমিকা অনেক বেশি। তাদের মাসিক পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি তাদের ভালো থাকতে সহায়তা করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live