বাঙ্গালীর গর্বের পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
আগামী ২৫ জুন উদ্বোধন হবে ৬.১৫ কিলোমিটারের এই সেতুর। বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে।
টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড’। সিরিজের অফিসিয়াল লোগোতে ঠাই পেয়েছে পদ্মা সেতুর অবয়ব। লোগোতে থাকা বলের ঠিক ওপরেই পদ্মা সেতুর প্রতিকৃতি ছবি দেওয়া হয়েছে।
উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে আগামীকাল ১৬ জুন, বৃহস্পতিবার। প্রথমেই রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় দ্বিতীয়। এরপর রয়েছে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)