ব্রেকিং নিউজ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন এনামুল হক বিজয়
যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সরাসরি ডাক পেলেও টেস্ট দলে ডাক পেলেন ভাগ্যের সহায়তায়। কাল মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। তার আগে বাংলাদেশ যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে তাতে ব্যাটিংয়ের সময় পিঠে চোট পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি।
পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ইয়াসির। মূলত ইয়াসিরের জায়গাতেই টেস্ট দলে ডাকা হয়েছে এনামুলকে। তবে এখনো ঢাকায় থাকার কারণে সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না এনামুলের। দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হবেন তিনি।
বুধবার (১৫ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, ১৭ জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন এনামুল।
দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ডাক পেলেন এনামুল। ২০১৩ সালে টেস্টে অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলেছেন। যার সর্বশেষটি খেলেছিলেন ২০১৪ সালের সেপ্টম্বরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)