টেস্ট খেলা-না খেলার বিষয়ে মোস্তাফিজের পক্ষে থাকবেন অধিনায়ক সাকিব
এরপর থেকেই মূলত চাউর হয়ে গেছে, টেস্ট খেলতে আগ্রহ নেই মোস্তাফিজের। সাদা বল বিশেষ করে টি-টোয়েন্টিতে অধিক মনোযোগী তিনি। এই আলোচনা পুরোপুরি খারিজ করে দেওয়ার সুযোগ নেই। তবে দলের প্রয়োজনে এবার উইন্ডিজ সফরে ঠিকই টেস্ট খেলতে গিয়েছেন মোস্তাফিজ।
গত বছরের ফেব্রুয়ারিতে সবশেষ লাল বলের ক্রিকেট খেলেছিলেন কাটার মাস্টারখ্যাত এ পেসার। প্রায় ১৬ মাস পর আবার সাদা পোশাকে ফিরে ডিউক বলের মন্ত্র শিখে নিতেও খুব একটা সময় লাগেনি তার। প্রস্তুতি ম্যাচে মাত্র ছয় ওভারেই তিন উইকেট নিয়েছেন তিনি।
মূল সিরিজে নামার আগে নিজ দলের মূল পেসারকে অভয়বাণীই দিলেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট খেলতে চাওয়া বা না চাওয়া- যেকোনো পরিস্থিতিতে মোস্তাফিজের পক্ষেই থাকার ঘোষণা দিয়েছেন সাকিব। তার মতে, নির্দিষ্ট খেলোয়াড়ের স্বাচ্ছ্যন্দের জায়গাকে সম্মান করা উচিত।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘একেকজনের পছন্দ একেকরকম থাকতে পারে। কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। মোস্তাফিজ যদি মনে করে যে ও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়, ওটা যদি ওর জন্য ভালো হয় তাহলে আমার মনে হয় সেটাই আমাদের সম্মান করা উচিত।’
দীর্ঘদিন পর টেস্টে ফিরলেও, মোস্তাফিজের নিবেদনের জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই সাকিবের। তিনি নিশ্চিত, এই দুই ম্যাচে সেরাটাই পাবেন ফিজের কাছ থেকে। সাকিবের ভাষ্য, ‘সে এই সিরিজে আছে, আমার মনে হয় নিশ্চিত ও মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে আমি এটার দিকে ফোকাস করতে চাচ্ছি এবং আমি নিশ্চিত ও খুবই মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। আপনি যদি দীর্ঘ পরিসরের কথা বলেন, আমি জানি না ওর মনে কী আছে, টেস্ট খেলতে চায় কি না-চায়। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই আলাদা আলাদা কিছু প্রেফারেন্স থাকে, পছন্দ থাকে, কমফোর্ট জোন থাকে। সেটাকে সম্মান করা উচিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন