বাংলাদেশকে জয় এনে দিবে জয়-সোহান: সাকিব
উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে গতকাল বুধবার অ্যান্টিগায় সংবাদ সম্মেলনে সাকিব বলছিলেন, ‘জয় দক্ষিণ আফ্রিকায়, নিউজিল্যান্ডে ভালো করেছে। এটি আরেকটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সত্যিই ভালো করতে পারে। রাজা নতুন পেসার। তার দিকে তাকাতে পারি। আরও কয়েকজন ছেলে আছে। মিরাজ দলে ফিরেছে, এটা আমাদের জন্য বড় বুস্ট। সোহান আরেকজন, যে আসা যাওয়ার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছে, আশা করি সে এটা আন্তর্জাতিক ক্রিকেটে এনে বাংলাদেশকে আনন্দ এনে দিতে পারে।’
চোটের কারণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের পাচ্ছেন না অধিনায়ক সাকিব। পাচ্ছেন না স্পিনার নাঈম হাসানকেও। তবে সাকিব এর ইতিবাচক দিকটাই দেখতে চাইছেন। জানালেন, এই চোটের ফলে সৃষ্ট সুযোগ বাংলাদেশকে ফল দেবে দুই বছর পর।
বললেন, ‘তিন ফরম্যাট মিলিয়ে আমরা এখন অনেক ক্রিকেট খেলছি। এতে ছেলেরা ইনজুরিতে পড়ছে। একইসাথে এটা নতুনদের খেলার সুযোগ করে দিচ্ছে। ২ বছর পর আমরা এর ফলাফল পাব, যখন ২৫-৩০ জন খেলোয়াড় থাকবে তিন ফরম্যাট খেলার জন্য। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু হবে। এখন আমরা অনেক ক্রিকেট খেললেও খুব বেশি খেলোয়াড় নেই। তরুণরা ভালো করা শুরু করলে দলে জায়গা পেতে অনেক স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার উইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। যেখানে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে ১৬ জুন মাঠে গড়াবে দুই দলের লড়াই।
৪ বছর আগে যখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফর করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা, সেই সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতলেও এর আগে টেস্টে নাস্তানাবুদ হতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবারের প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় সেবার ৪৩ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল সাকিব আল হাসানের দল। যা নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহ হয়ে আছে।
এবার নতুন শুরু বার্তা দিয়ে সাকিব বলেন, ‘আমাদের দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। আগামীকালের ম্যাচ খেলতে সবাই রোমাঞ্চিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট