বাংলাদেশের ২য় ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন তামিম
অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সফরকারী বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে শুরুর ওভারেই সাজঘরে ফিরতে হয় মাহমুদল হাসান জয়কে।
কেমার রোচের করা ওভারটির দ্বিতিয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। এ নিয়ে পঞ্চমবার ডাক মেরেছেন এই ওপেনার।
রোচের দ্বিতীয় ওভারে আবারও উইকেট। নাজমুল হোসেন শান্তকেও রানের খাতা খোলার আগে বোল্ড করে ফিরিয়েছেন এই ডান-হাতি পেসার।
শান্তর বিদায়ের পর সদ্য বিদায়ী অধিনায়ক মুমিনুল হক আসেন বায়ট করতে। কিন্তু ব্যর্থ হয়েছেন। প্রস্তুতি ম্যাচে শূন্য আর ৪ রানের পর মূল ম্যাচে এসেও বদলায়নি ভাগ্য।
জেয়ডেন সিলসের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন শূন্য হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান। ১৮ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল। এই ১৮ রান নিয়ে দেশের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে পূর্ণ করেছেন ৫ হাজার রান। এর আগে গত মাসে ঘরের মাঠে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন মুশফিকুর রহিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)