অল-আউটের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
ম্যাচ শুরুর পরই বোঝা যায় অধিনায়ক সিদ্ধান্ত ভুল নেননি। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে কেমার রোচের বলে স্লিপে এনক্রুমাহ বোনারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়।
এরপর নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি রোচের দ্বিতীয় ওভারে বোল্ড হয়ে ফিরেছেন কোনো রান না করেই। দ্রুত দুই উইকেট হারানোর পর তামিমকে সঙ্গ দিতে পারেননি মুমিনুল।
তিনিও কোনো রান করতে পারেননি। জেইডেন সিলেসের স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে জার্মেইন ব্ল্যাকউডকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর বেশ লিটনকে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছিলেন তামিম। যদিও পানি পানের বিরতির পর ধৈর্য্য ধরে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত ২৯ রানে তিনি আলজারি জোসেফের লেগ সাইডের বাইরে বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন।
লিটনকে আউট করেছেন কাইল মেয়ার্স। লিটন এগিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন। যদিও বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জসুয়া দা সিলভার হাতে। নুরুল হাসান সোহান নিজের খেলা দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়েছেন সেই মেয়ার্সের বলেই।
যদিও রিভিউ নিয়েছিলেন। তবে টিভি আম্পায়ার বহাল রাখেন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই। ফলে কোনো রান না করেই ফিরতে হয় এই উইকেটরক্ষক ব্যাটারকে।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমার বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, কাইল মায়ার্র্স, কেমার রোচ, রেমন রেইফার, জেইডেন সিলেস ও গুডাকেশ মটি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৪৫/৬ (১৫ ওভার)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live