দলের সামনে এখন দুইটা অপশন আছে: সাকিব
এমন অবস্থায়ও অবশ্য হাল ছাড়তে রাজি নন টাইগার অধিনায়ক সাকিব। প্রথম দিনশেষে সতীর্থদের সামনে দুটি অপশন দিয়েছেন টাইগারদের নতুন এই টেস্ট অধিনায়ক। যেখানে একটা অপশন হিসেবে সহজে হেরে যাওয়ার পথ দেখিয়েছেন সাকিব। অন্য অপশন হিসেবে সতীর্থদের লড়াইয়ের পথে বেছে নিতে বলেছেন এই অলরাউন্ডার।
প্রথম দিনশেষে সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় দিনের পরিকল্পনা জানিয়ে সাকিব বলেন, ‘এখানে দলের সামনে দুইটা অপশন আছে। এক হচ্ছে খেলা ছেড়ে দিয়ে ওরা যত ইচ্ছা তত রান করলো। এরপর আমরা সেকেন্ড ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেলো।
আরেকটা হচ্ছে, আমরা চেষ্টা করলাম; ওদের যদি একশো, দেড়শো বা দুইশোর ভেতরে অলআউট করতে পারি, ইভেন আড়াইশোর মধ্যে অলআউট করতে পারি, তখন আমাদের সেকেন্ড ইনিংস যদি ভালো ব্যাটিং করি; শেষ ইনিংসে এখানে কি হবে, আমরা তো জানি না। প্রতিদিনই নতুন একটা দিন। সে একটা সুযোগ আমাদের সামনে ছিল।’
ব্যাটাররা ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টের প্রথম দিন পার করলেও ফিল্ডিংয়ে নেমে নতুন উদ্যমে উইন্ডিজদের চ্যালেঞ্জ জানিয়ে খেলছে টাইগাররা। পেস বোলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ব্যাটারদের ব্যর্থতায় কিছুটা আক্ষেপে থাকা অধিনায়ক সাকিব অবশ্য বোলারদের চেষ্টায় খুশি আছেন জানিয়ে আরও বলেন,
‘আমি খুবই খুশি যে, পুরা দলই খেলাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এবং চেষ্টা করেছে। আসলে যদি আমরা ভালো বোলিং করতে পারি, যার মাধ্যমে আমরা হয়ত ব্যাটসম্যানদের সাপোর্ট করতে পারবো। যে সাপোর্টটা আমরা ব্যাটসম্যানদের থেকে পাইনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট